আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা ইউরোপের একাধিক দেশের

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২১, ০২:২২আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০২:৩০

সংঘাত কবলিত আফগানিস্তানে দূতাবাস আপাতত বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের একাধিক দেশ। দেশজুড়ে তালেবানের উত্থানের কারণে জার্মানি তাদের মিশনের কর্মীদের প্রত্যাহারের মধ্যেই ইউরোপের কয়েকটি দেশ দূতাবাস বন্ধের পদক্ষেপ নিলো

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড শুক্রবার জানান, কাবুল দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলেছে বার্লিন।

এ বিষয়ে শুক্রবার হেইকো মাস বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতিতে দেশটিতে জরুরি সহায়তা দল অনতিবিলম্বে পাঠানো হচ্ছে।

একইদিন কাবুলের নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ে। সেইসঙ্গে নিজেদের সব কর্মী প্রত্যাহারের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ডও ঘোষণা দিয়েছে যে কাবুল নিজেদের দূতবাসে থাকা ১৩০ কর্মী দ্রুত সরিয়ে নিচ্ছে। অন্যদিকে আফগানে থাকা ফরাসি নাগরিকদের দ্রুত সরে যেতে ফের আহ্বান জানিয়েছে ম্যাক্রোঁ সরকার।

আফগানিস্তানের একাধিক রাজধানী তালেবানের অধীনে চলে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি চরম অবনিত হয়েছে। ফলে দেশটি থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি