কোনও প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২১, ১৭:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:২৮

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বারপ্রান্তে থাকা তালেবানের এক মুখপাত্র বলেছেন, আফগান জনগণের ওপর কোনও প্রতিশোধ নেওয়া হবে না। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেন, আমরা আফগানিস্তানের জনগণকে, বিশেষ করে কাবুল শহরের বাসিন্দাদের নিশ্চয়তা দিতে চাই, তাদের সম্পত্তি, তাদের জীবন নিরাপদ। কোনও প্রতিশোধ নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণ ও দেশের সেবক।

সুহাইল শাহীন বলেন, নেতারা নির্দেশ দিয়েছেন আমাদের যোদ্ধারা কাবুলের প্রবেশমুখে অবস্থান করবে। শহরে প্রবেশ করবে না। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।

তিনি আরও জানান, সব আফগানের উচিত ইসলামি সরকারে অংশগ্রহণ করা। এর অর্থ হলো তালেবান না হলেও আফগানদের সরকারের অন্তর্ভুক্ত করা হবে।

অপর এক সাক্ষাৎকারে শাহীন বলেছেন, আমরা নারীদের অধিকারের প্রতি সম্মান জানাবো। আমাদের নীতি হলো নারীদের শিক্ষা ও কাজের সুযোগ থাকবে, হিজাব পরতে হবে।

তিনি আরও বলেন, কারও দেশত্যাগ করা উচিত না। আমাদের সব মেধা ও সামর্থ্য প্রয়োজন। আমরা চাই সবাই দেশে থাকুন এবং দেশের কাজে অংশগ্রহণ করুন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম