মালয়েশিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান মুহিউদ্দিন ইয়াসিন

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৮:২২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮:৫১

মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন মুহিউদ্দিন ইয়াসিন। সোমবার তিনি মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন। এরপরই তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ এবং চাপে পড়ে সোমবার সকালে রাজার কাছে পদত্যাগপত্র নিয়ে হাজির হন মুহিউদ্দিন ইয়াসিন। আগামী নির্বাচনের আগ পর্যন্ত মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে দায়িত্ব পালনের প্রস্তাব দিলে তা গ্রহণ করেন মুহিউদ্দিন।

বর্তমানে করোনার কারণে জাতীয় নির্বাচন আয়োজন অসম্ভব বলে জানান রাজা। এমন পরিস্থিতিতে তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে প্রস্তাব দেন রাজা। মুহিউদ্দিন এই দায়িত্ব নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজা আব্দুল্লাহ।

মুহিউদ্দিন ভাষণে বলেন, ‘আমি চাইলে অসদুপায় অবলম্বন করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদ ধরে রাখতে পারতাম। কিন্তু এভাবে আমি ক্ষমতায় থাকতে চাইনি। ক্ষমতায় থাকা অবস্থায় কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলেও নিজের পক্ষে সাফাই গান তিনি।

মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন মুহিউদ্দিন। তাকে ক্ষমতা থেকে সরে যেতে সম্প্রতি বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে