পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুনে পুড়ে ১৭ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ২২:৩৩আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২২:৩৭

পাকিস্তানে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও দুই দমকলকর্মী। 

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার করাচির মেহরান শহরে একটি তিনতলা কারখানায় হঠাৎ করেই আগুন ধরে যায়। ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পূর্ব দিকে কারখানাটির অবস্থান। অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আগুনে পুড়ে হতাহতের ঘটনায় সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী গভীর  শোক জানিয়েছেন। কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তে নেমেছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি