আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা যুক্তরাজ্যের

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮

আফগান পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দোহা সফরে যাচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। সেখানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডমিনিক রাবের সফরে কাবুল বিমানবন্দর ফের চালু করা এবং স্থল সীমান্তের মাধ্যমে বিদেশি নাগরিক ও আফগানদের নিরাপদে দেশ ছাড়ার বিষয়টি মূল এজেন্ডায় থাকবে।

সফরে কাতারি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন ডমিনিক রাব। কথা বলবেন কাতার থেকে পরিচালিত যুক্তরাজ্যের আফগান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান