পাকিস্তানে মিলিত হলেন আঞ্চলিক গোয়েন্দা প্রধানরা

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মিলিত হয়েছেন আঞ্চলিক গোয়েন্দা প্রধানরা। আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিরল এ বৈঠকে মিলিত হন তারা। এতে অংশ নেন পাকিস্তান, ইরান, চীন, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানের গোয়েন্দা প্রধানরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সূত্র জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান ফয়েজ হামিদের উদ্যোগে এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। আর ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় মূলত নিরাপত্তা ইস্যুর প্রতি জোর দেওয়া হয়েছে।

আফগানিস্তানে অস্থিতিশীলতার সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে উদ্বেগ রয়েছে প্রতিবেশী দেশগুলোর। পাকিস্তান, রাশিয়া, চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর উদ্বেগ, আফগানিস্তানে আরও অস্থিতিশীলতা বিরাজ করলে পুরো অঞ্চলের নিরাপত্তা বিপন্ন হতে পারে। এমন বাস্তবতায় আঞ্চলিক গোয়েন্দা প্রধানদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি