কাশ্মিরের মানুষের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ১৪:২৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮:৫১

কাশ্মিরের মানুষের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এমন অঙ্গীকার করেন। তিনি বলেন, কাশ্মিরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আমরা কাশ্মিরি ভাইদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রামে তাদের পাশে আছি। ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মিরে দখলদার বাহিনীর নৃশংসতা ও যুদ্ধাপরাধের অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে একটি নথি বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, পাকিস্তান প্রতিটি ফোরামে অধিকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলা অব্যাহত রাখবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সমস্যার বদলে কাশ্মির একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতেই এর সমাধান করতে হবে। সূত্র: ডন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের