সু চির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান দূত: মিয়ানমার জান্তা

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১২:৫৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৫৯

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের দূত দেশটি সফরে যেতে পারবে। তবে তিনি কারাবন্দি সাবেক নেতা অং সান সু চির সঙ্গে দেখা করতে পারবেন না। জান্তা সরকারের মুখপাত্র বলেছেন, অপরাধে অভিযুক্ত হওয়ায় সু চির সঙ্গে দেখা করতে পারবেন না আসিয়ান দূত।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সামরিক সরকারের মনোনীত জাতিসংঘ দূতকে অনুমোদনে বিলম্ব করা হচ্ছে। জাতিসংঘসহ অন্য দেশগুলোকে দ্বৈতনীতি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।

গত এপ্রিলে মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় সম্মত হয় শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। ওই পরিকল্পনা বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় বুধবার ওই বিবৃতি প্রকাশ করে জান্তা সরকারের মুখপাত্র।

গত সপ্তাহে আসিয়ানের বিশেষ দূত আরিয়ান ইউসুফ বলেন, আসিয়ানের সঙ্গে সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নে পিছু হটছে জান্তা সরকার। আর এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে গভীর আলোচনা চালাচ্ছে কয়েকটি সদস্য দেশ।

এই সপ্তাহে আরিয়ান ইউসুফ জানান তিনি মিয়ানমারের পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছেন। কোনও পক্ষ না নিয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই দেশটি সফরের ইচ্ছা পোষণ করেন তিনি।

জান্তা সরকারের মুখপাত্র বলেন, মিয়ানমারের বিচার ব্যবস্থা ন্যায্য এবং অং সান সু চির মামলা স্বাধীনভাবে বিচারে সক্ষম। তিনি জানান, প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে গেছে পূর্ববর্তী সরকার।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের