তালেবানের বিরুদ্ধে অভিযোগ তুলে ফ্লাইট বন্ধ করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১৯:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:৪৯

তালেবান সরকারের কঠোরতা এবং নিজেদের কর্মী হয়রানির অভিযোগ তুলে আফগানিস্তানের কাবুলে বিমান পরিচালনা স্থগিত করেছে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পাকিস্তান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেন, ‘কাবুল এভিয়েশন কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইট বারবার পেছাতে হচ্ছে। এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। 

এর আগে, পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র কার্যক্রম কাবুলে বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তালেবান প্রশাসন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, নানা অজুহাতে কাবুল থেকে ইসলামাবাদে মাত্র ৪০ মিনিটের পথে পাকিস্তান এয়ারলাইন্স ১২শ' ডলারের বেশি নেয়। এমনকি কাবুল থেকে ইসলামাবাদে যাওয়ার টিকিটের দাম আড়াই হাজার ডলার নির্ধারণ করেছে, যা আগে ১২০-১৫০ ডলার ছিল।

এমন পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী ভাড়া না নিলে কাবুলে ইসলামাবাদের বিমান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয় আফগান পরিবহন মন্ত্রণালয়। এ অবস্থায় উভয় পক্ষের মধ্যে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরবর্তীতে পাকিস্তান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট চালু করে কাবুলে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের