আসিয়ান সম্মেলন থেকে বাদ মিয়ানমারের জান্তা প্রধান

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৭:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:২০

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলন থেকে বাদ দেওয়া হয়েছে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং-কে। শনিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আসিয়ান। এমন পদক্ষেপকে বিরল ঘটনা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চলতি মাসের ২৬ থেকে ২৮ অক্টোবর আসিয়ানের ভার্চুয়াল সম্মেলন বসতে যাচ্ছে। ওই সম্মেলনে মিয়ানমারের সেনা প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়। তার আগে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে পাঁচ দফা একটি পরিকল্পনায় সম্মত হয় জান্তা সরকার। কিন্তু এই পাঁচ দফার কোনটিই মানা হয়নি। এ নিয়ে শুক্রবার বৈঠকে বসেন আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

পরে এক বিবৃতিতে মিন অং হ্লাইনকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মিয়ানমার থেকে একটি অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা চলছে। ওই সময়ে দেশটির নিয়ন্ত্রণ নেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এরপরই দেশটির ভেতর-বাইরে তৈরি হয় ক্ষোভ। চলমান জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন হাজারো মানুষ।

/এলকে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী