আফগানিস্তানের পুনর্গঠনে তুরস্ককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১১:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:৪০

আফগানিস্তানের পুনর্গঠনে তুরস্ককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনায় গত বৃহস্পতিবার তুরস্ক সফরে যান আফগান পররাষ্ট্রমন্ত্রী। সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু-র সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এ সময় তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে কথা বলেন দুই নেতা। কথা হয় যুক্তরাষ্ট্রের জব্দ করা আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়েও।

আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক আফগানিস্তানে বিনিয়োগ, কিছু প্রকল্প বাস্তবায়ন, সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।

আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আন্তর্জাতিক সহায়তা আফগানিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাবুলে ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের এমন পদক্ষেপের সমালোচনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দিয়েছে সেটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন।

তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নের জন্য বিভিন্ন দেশ কাবুলকে এই অর্থ দিয়েছিল। সেটি কেন আটকে দেওয়া হয়েছে? আফগানদের অপরাধ কী? তারা কী করেছে?

/এমপি/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি