আফগানিস্তানে আগামী মাস থেকেই পোলিও টিকাদান: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ১৭:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৪৭

আফগানিস্তানে আগামী মাস থেকে পোলিও টিকাদান কর্মসূচি পালিত হবে। এখনও পর্যন্ত টিকা না নেওয়া লাখ লাখ আফগান শিশুর সুরক্ষায় এই কর্মসূচি পরিচালনা করা হবে। সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৮ নভেম্বর শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে পূর্ণ সহায়তা দেবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তালেবান নেতৃত্বের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ।

স্বাস্থ্য খাতে আফগানিস্তানের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর মোকাবিলায় এরইমধ্যে তালেবান সরকার ও জাতিসংঘ প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে।

তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তানে এই পোলিও টিকাদান কর্মসূচি পালিত হতে যাচ্ছে। দেশটির সব শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসার টার্গেট নিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানে নিযুক্ত ইউনিসেফ-এর প্রতিনিধি হার্ভে লুডোভিচ ডি লাইস এক বিবৃতিতে বলেছেন, ‘এই সিদ্ধান্ত আমাদের পোলিও নির্মূলের প্রচেষ্টায় বিশাল অগ্রগতি এনে দেবে।’

তিনি বলেন, পোলিও সম্পূর্ণরূপে নির্মূলের জন্য আফগানিস্তানের প্রতিটি পরিবারের প্রতিটি শিশুকে টিকা দিতে হবে এবং আমাদের অংশীদারদের সঙ্গে আমরা এই কাজটিই করতে যাচ্ছি।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী