নতুন আইএসআই প্রধান নিয়োগ দিচ্ছেন ইমরান খান

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৬:৩২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৬:৩২

পাকিস্তানের নতুন ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান নিয়োগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনদিনের রাষ্ট্রীয় সফর সৌদি আরবে যাওয়ার আগেই নিয়োগ দেওয়া হবে।

একাধিক সূত্র জানায়, এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম। তিনি বর্তমানে করাচির কর্পস কমান্ডার পদে দায়িত্বে আছেন। বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন এই সামরিক কর্মকর্তা। তার আগে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও দেখা করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, আইএসআই প্রধানকে নিয়োগে সম্ভবত শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী ২৩ অক্টোবর শনিবার সৌদি আরবে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান।

গত সপ্তাহে পাকিস্তানের সামরিক শাখা আইএসপিআর ঘোষণা দেয়, লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আঞ্জুমকে নতুন আইএসআই প্রধান করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে তাকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নাম ঘোষণাও করা হয়। কিন্তু তখন নিয়োগ দেওয়ার ইস্যুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনও নোটিফিকেশন আসেনি। এ নিয়ে নানা বিতর্ক হয় শুরু হয়। গুঞ্জন উঠে প্রধানমন্ত্রী নিজের পছন্দের লোককে আইএসআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম