সুর নরম হলো মিয়ানমার জান্তার, আসিয়ানে আস্থা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ১৭:৫৯আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:৩৯

মিয়ানমারে শান্তি ফেরাতে অবেশেষে দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমার জান্তাপ্রধানকে বাদ দেওয়া নিয়ে জোটের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয় দেশটির। অবশেষে সুর নরম করে জোটের সঙ্গে হওয়া পাঁচ দফা চুক্তি বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিলো মিয়ানমার।

রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জান্তা সরকার জানায়, ‘গত এপ্রিলে আসিয়ান জোটের সঙ্গে হওয়া পাঁচ দফা চুক্তি বাস্তাবায়নে কাজ করতে প্রস্তুত মিয়ানমার। নেপিদো অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মূল বিষয়কে সমর্থন করে’।

এর আগে সংঘাত প্রবণ মিয়ানমারে শান্তি ফেরাতে জান্তা সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি এমন অভিযোগ তুলে আসিয়ান সম্মেলনে থেকে বাদ দেওয়া হয় মিন অং হ্লাইংকে। সম্মেলনে মিয়ানমারের অরাজনৈতিক দলের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে সামরিক সরকার। তবে হঠাৎ করেই সুর নরম করলো মিয়ানমার।

গত ১ ফেব্রয়ারি অং সান সু চি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। প্রতিবাদে জান্তাবিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। এতে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম