জাতিসংঘের প্রতিবেদন বিদ্বেষপূর্ণ: দাবি উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৭:২৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:২৩

জাতিসংঘের উত্তর কোরিয়া বিষয়ক একটি প্রতিবেদনকে বিদ্বেষপূর্ণ বলে দাবি করেছে পিয়ংইয়ং। এ মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে দেশটির মানবাধিকার ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল।

মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর খবরে কোরিয়া অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস স্টাডিজ নামের একটি সংস্থার বিবৃতি প্রকাশ করা হয়। এতে সংস্থাটির অজ্ঞাত মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, জাতিসংঘের তদন্তকারীদের ওই প্রতিবেদন একটি ‘বিদ্বেষমূলক অপবাদ’।

উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজেয়া কুইন্টানার ওই প্রতিবেদনে বলা হয়, দেশটিতে দুর্বল শিশু ও বয়স্ক মানুষেরা অনাহারের ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকির জন্য তিনি অবশ্য তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেন। আর করোনা সংক্রান্ত অবরোধ খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করেন তিনি।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সীমান্ত বন্ধ করে রাখায় বন্ধ হয়ে গেছে চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ। অথচ খাদ্য, সার আর জ্বালানির জন্য বেইজিং-এর ওপর নির্ভরশীল দেশটি। এ মাসেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্বীকার করেন, তার দেশ মারাত্মক পরিস্থিতিতে রয়েছে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে