জান্তা স্বীকৃতি পেলেও মিয়ানমারে সহিংসতা থামবে না: জাতিসংঘ দূত

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৭:৩৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:৩৪

মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দিলেও দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা থামবে না বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী দূত। সোমবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই ধরণের পদক্ষেপ মিয়ানমারকে অস্থিরতা এবং ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে ঠেলে দেবে।

তিন বছর মিয়ানমারে দায়িত্ব পালন এই সপ্তাহে শেষ করেছেন ক্রিস্টিন শার্নার বার্গেনার। তিনি বলেন, ‘আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় হাল ছাড়বে না। আমাদের মানুষের সঙ্গে থাকা উচিত।’

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই  বিক্ষোভ এবং অস্থিরতায় অচল হয়ে পড়েছে মিয়ানমার। সামরিক বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। তবে অস্থিরতার জন্য ছায়া সরকার সংশ্লিষ্ট ‘সন্ত্রাসীদের’ দায়ী করছে জান্তা সরকার।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার মিয়ানমারে নতুন দূত হিসেবে সিঙ্গাপুরের নোয়েলেন হেইজারকে নিয়োগ দিয়েছেন। তিনি জাতিসংঘের সাবেক সিনিয়র কূটনীতিক।

গত সপ্তাহে শার্নার বার্গেনার বলেন, মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে, গণতন্ত্র ফেরার সুযোগ হারিয়ে যাচ্ছে আর সেনাবাহিনীর আলোচনা কিংবা সমঝোতার কোনও আগ্রহই নেই। তবে সোমবার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জান্তা সরকার। তাদের দাবি বার্গেনারের বক্তব্য সত্য থেকে অনেক দূরে আর এ থেকে প্রমাণিত হয় জাতিসংঘ পক্ষপাত দুষ্ট।

সোমবার মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত প্রশাসনের নাম স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) এর দিকে ইঙ্গিত করে শার্নার বার্গেনার বলেন, কেউ যদি এসএসি-কে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় তাহলে সহিংসতা থামবে না।

সুইজারল্যান্ডের কূটনীতিক শার্নার বার্গেনার বলেন, মিয়ানমারে সব পক্ষের মধ্যে ‘সত্যিকার এবং সৎ সংলাপ’ প্রয়োজন। তবে তিনি মনে করেন, এই পদেক্ষেপ বাস্তবায়ন করতে গেলে আগে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংকে সরিয়ে এমন কাউকে আনতে হবে যিনি আরও বেশি গঠনমূলক।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি