বিদেশি শ্রমিকদের জন্য সীমান্ত খুলছে থাইল্যান্ড

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৭:০১আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:০১

শ্রমিক স্বল্পতার কারণে প্রতিবেশী মিয়ানমার, কম্বোডিয়া ও লাওস সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের পাইরট চটিকাসাথেইন জানান, অভিবাসী শ্রমিকদের টিকা, কোয়ারেন্টিন ও কোভিড-১৯ পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।

থাইল্যান্ডে খাবার রফতানি ও রাবার উৎপাদনের মতো বৃহত্তম খাতগুলো অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল। কিন্তু মহামারিতে কঠোর সীমান্ত বিধি ও কোয়ারেন্টিন নীতির কারণে অভিবাসী শ্রমিকদের প্রবেশ বন্ধ ছিল।

পাইরট ধারণা করছেন, এই মুহূর্তে দেশটিতে ৪ লাখ ২০ হাজার শ্রমিক প্রয়োজন। মূলত নির্মাণ, উৎপাদন ও সী ফুড খাতে শ্রমিক স্বল্পতা রয়েছে। এই বছরের শুরুতে মহামারির প্রকোপ বেড়ে যাওয়াতে অনেক শ্রমিক নিজ দেশে চলে যান এবং এখনও ফিরে আসেননি।

যেসব শ্রমিক থাইল্যান্ডে রয়ে গেছিলেন তাদের বাবল ও সিল নীতির অধীনে কারখানায় ও নির্মাণাধীন ভবনে রাখা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী