শ্রীলঙ্কার শ্রমিক পিটিয়ে হত্যা, পাকিস্তানের জন্য লজ্জাজনক দিন: ইমরান খান

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৪৬

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার এক শ্রমিককে পিটিয়ে হত্যার পর পোড়ানোর ঘটনাকে পাকিস্তানের জন্য লজ্জাজনক দিন অ্যাখা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় বলেন, এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

শুক্রবার পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি ক্রীড়া সামগ্রীর কারখানায় হামলা চালিয়ে শ্রীলঙ্কার শ্রমিক প্রিয়ান্থা ডিয়াওয়াড়ানাকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার পুলিশ জানিয়েছে, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ওই শ্রমিকের দেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলে উত্তেজিত জনতা। 

সিয়ালকোট জেলার পুলিশ প্রধান আরমাগন গন্ডাল জানান, ওই কারখানার শ্রমিকরা নিহতের বিরুদ্ধে মহানবী (সা.)-এর পোস্টারের অবমাননা করার অভিযোগ করেছেন।

একে 'ভয়াবহ সতর্কীকরণ আক্রমণ' হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের ইমরান খান। তিনি পুরো ঘটনা তদন্তের তত্ত্বাবধান করছেন বলেও জানান। টুইটবার্তায় তিনি বলেন, 'কোনও ভুল যেন না হয়। যারা দায়ী তাদের কঠোর আইনে শাস্তির আওতায় আনা হবে। দোষীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।'

ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানে গণপিটুনি অস্বাভাবিক কিছু না। কিন্তু বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল। দেশটিতে ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার গোষ্ঠী বলে আসছে, প্রায়ই ধর্ম অবমাননার অভিযোগ ধর্মীয় সংখ্যালঘু ও ব্যক্তিগত প্রতিশোধ নিতে কাজে লাগানো হয়।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের