পাকিস্তানে চার নারীকে বিবস্ত্র করে মারধর, গ্রেফতার ৫

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরের বাওয়া চক বাজারে চার নারীকে মারধর এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ড. মোহাম্মদ আবিদ খান জানিয়েছেন, আরও গ্রেফতার করতে অভিযান চলছে আর সোমবারের এই ঘটনায় দায়ীদের কঠোর সাজার ব্যবস্থা করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চার নারীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। এরপরই মিল্লাত থানায় চার ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এরা হলেন ওসমান ইলেক্ট্রিক স্টোরের মালিক সাদ্দাম, তার কর্মচারী ফয়সাল, জহির আনোয়ার এবং একটি স্যানিটরি পণ্যের দোকান মালিক ফকির হোসেন। মামলায় আরও দশ জনকে অজ্ঞাত হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

মামলাটির বাদী হয়েছেন এক ময়লা সংগ্রহকারী নারী। তিনি অভিযোগে বলেছেন, গত সোমবার সকাল সাড়ে দশটার দিকে তিনি অন্য তিন নারীকে নিয়ে ময়লা সংগ্রহ করতে বাওয়া চক বাজারে যান।

তিনি পুলিশকে জানিয়েছেন, তৃষ্ণা পাওয়ায় তারা একটি দোকান-ওসমান ইলেক্ট্রিক স্টোরে যান এবং অভিযুক্তদের একজন সাদ্দামের কাছে এক বোতল পানি চান। কিন্তু দোকান মালিক সাদ্দাম তাদেরকে চোর হিসেবে অভিযুক্ত করে চিৎকার করা শুরু করে। আর তা শুনে অন্য অভিযুক্তরা দোকানে ছুটে আসে।

তারা ওই চার নারীকে পেটানো শুরু করে, বেঁধে ফেলে এবং সাড়া মার্কেটে ঘোরায়। মামলার অভিযোগে বলা হয়েছে, ‘তারা প্রায় এক ঘণ্টা ধরে আমাদের পেটায় এবং বিবস্ত্র আমাদের ভিডিও ধারণ করে।’ পরে মারধরের শিকার নারীদের স্বজনেরা বাজারে পৌঁছায় এবং জড়ো হওয়া পথচারীরা নারীদের চলে যেতে দিতে চাপ দেয়।

পাঞ্জাব পুলিশের এক টুইট বার্তায় বলা হয়েছে, সোমবার রাতেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম