পাকিস্তানের করাচিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১২

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:২২

পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। শনিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে শেরশাহ এলাকার পারাচা চকে একটি গ্যাস পাইপলাইনে এই বিস্ফোরণ ঘটেছে।

বেনজির ভুট্ট হাসপাতাল ট্রমা সেন্টারের প্রধান ডা. সাবির মেমন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও ১১ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা গুরুতর।

ডা. সাবির মেমন জানান, শেরশাহ বিস্ফোরণের ঘটনায় তারা আটটি মরদেহ পেয়েছেন আর বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের বেশিরভাগেরই শরীরের ওপরের অংশ আহত হয়েছে।

করাচি পুলিশের মুখপাত্র নিশ্চিত করেছেন গ্যাস পাইপলাইনেই বিস্ফোরণ হয়েছে। এতে একটি বেসরকারি ব্যাংকের ভবন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন। আহতদের করাচির ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা একটা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন ভবনের ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকা পড়ে রয়েছেন। ধ্বংসস্তুপ সরাতে এবং কেউ আটকা পড়ে থাকলে তাদের উদ্ধারে ভারি যন্ত্রপাতি নেওয়া হয়েছে।

সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ বিস্ফোরণের কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া অবিলম্বে আহতদের চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান