পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ২১:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২১:৪৫

পরমাণু স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। ১ জানুয়ারি শনিবার নতুন বছরের প্রথম দিনে এই তালিকা বিনিময় করে দুই দেশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বর্তমানে পাকিস্তান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের নিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও তিন দশকেরও বেশি আগের ঐতিহ্য বজায় রেখে এই তালিকা বিনিময় করলো দুই দেশ।

কারাগারে আটক বন্দিদের তালিকা বিনিময়ের পাশাপাশি ভারতের পক্ষ থেকে পাকিস্তানে বন্দি মৎস্যজীবীদের দ্রুত মুক্তি চাওয়া হয়েছে।

জানা গেছে, পারমাণবিক স্থাপনার তালিকা একযোগে দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করা হয়। এই স্থাপনাগুলো শত্রুতার সময়েও আক্রমণ না করার সমঝোতা রয়েছে দুই দেশের মধ্যে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে।

ওই চুক্তিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানকে প্রতি বছরের ১ জানুয়ারি চুক্তির আওতায় পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে একে অপরকে জানাতে হবে। অবশ্য নিজেদের পারমাণবিক স্থাপনার বিস্তারিত বিবরণ প্রকাশ করে না কোনও পক্ষ।

দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একযোগে বিনিময় করা বেসামরিক বন্দি ও জেলেদের তালিকা অনুযায়ী, ভারতে বর্তমানে ২৮২ জন পাকিস্তানি বেসামরিক বন্দি রয়েছে এবং ৭৩ জন পাকিস্তানি মৎস্যজীবী ভারতীয় কারাগারে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের হেফাজতে রয়েছে ৫১ জন ভারতীয় বেসামরিক বন্দি এবং ৫৭৭ মৎস্যজীবী।

/এমপি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান