পাকিস্তানে তুষারপাতে আটকা পড়ে ২৩ পর্যটকের প্রাণহানি

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১০:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০:৫১

ভারী তুষারপাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে ১০ শিশু রয়েছে। মুরি শহরে তুষার দেখতে আসা পর্যটকদের প্রায় হাজারো গাড়ি আটকা পড়েছে। ধারণা করা হচ্ছে প্রচণ্ড ঠাণ্ডায় জমে মারা গেছেন পর্যটকরা। জরুরি বিভাগ জানিয়েছে, এক পুলিশ ও তার স্ত্রীসহ পরিবারের ছয় সদস্য মারা গেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত মুরি শহরের তুষার উপভোগ করতে সম্প্রতি বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। প্রায় ১০ হাজারেরও বেশি গাড়ি নিয়ে এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু শুক্রবার ভারী তুষারপাত ও ঝড়ো বাতাস শুরু হলে বহু গাড়ি আটকা পড়ে। শনিবার পরিস্থিতির আরও অবনতি হয়।

এ অবস্থায় ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারে গাড়ি আটকে থাকার ছবি ছড়িয়ে পড়েছে।

পুলিশের তথ্যমতে, ছয় জনকে গাড়ির ভেতরে বরফে জমা অব্স্থায় মৃত পাওয়া গেছে। আটকে পড়াদের খবর পেয়ে সহায়তায় এগিয়ে আসেন সেখানেকার স্থানীয়রা। কম্বল এবং খাবার দিয়ে প্রাথমিকভাব সাহায্য করেন তারা। তাদের উদ্ধার করে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা নেমেছে সেনা বাহিনী।

উদ্ধার তৎপরতায় সেনা সদস্যরা। ছবি সংগৃহীত

মুরি শহর সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার পাঁচশ ফুট উচুতে। ১৯ শতকে মুরি শহরে তৈরি করে ব্রিটিশরা। সেখান সেনাদের চিকিৎসা সহায়তার জন্য ব্যবহার করা হতো।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম