তালেবানের বন্দিদশা থেকে মুক্ত সরকার সমালোচক অধ্যাপক

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ০১:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:৪০

তালেবানের বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেলেন আফগান সরকারের কট্টর সমালোচক ও অধ্যাপক ফয়জুল্লাহ জালাল। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে হাসিনা জালাল। তালেবান সরকারের বিরুদ্ধে উসকানির অভিযোগ এনে গত রবিবার তাকে আটক করে গোষ্ঠীটির গোয়েন্দারা।

তার মেয়ে এক টুইট বার্তায় জানান, ভিত্তিহীন অভিযোগে চারদিন বন্দি থাকার পরঅধ্যাপক জালাল অবশেষে মুক্তি পেয়েছেন। এর আগে তার বাবার দ্রুত মুক্তির দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান মেয়ে হাসিনা জালাল।

অধ্যাপক জালাল দীর্ঘ সময় কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক। গত কয়েক দশকে আফগান নেতাদের সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি।

গত আগস্টে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর বেশ কয়েকটি টেলিভিশন টকশোতে অংশ নেন। বর্তমান আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য তিনি তালেবানকে দায়ী করেন। এমনকি তালেবান গোষ্ঠী জোর করে আফগানিস্তান শাসন করছে বলে সমালোচনা করেন তিনি।

এক টেলিভিশনে এই অধ্যাপক তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইমকে ‘বাছুর’ বলে মন্তব্য করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তালেবান সরকারের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, অধ্যাপক জালাল উসকানি দিয়েছেন। তাকে গ্রেফতার করে হয়েছিল এইজন্য যে, ভবিষ্যতে যেন এ ধরনের বিবেকহীন মন্তব্য কেউ না করে। যেন অন্যের মর্যাদার ক্ষুন্ন না হয়।

/এলকে/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি