ইমরান ও শাহবাজ শরিফ সমর্থকদের হাতাহাতি (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২২, ১৪:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২২:২৮

সম্প্রতি পাকিস্তানের সরকার পরিবর্তন নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা লক্ষ করা গেছে। ইমরান খানের সরকার বদল হলেও সেই উত্তেজনা এখনও রয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এরই মধ্যে ইমরান এবং শাহবাজ শরিফের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি হোটেলে দুই দলের সমর্থকরা একের অপরের দিকে বোতল, খাবার ছোড়ার পাশাপাশি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনই এক ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

উভয় দলের সমর্থকদের একটি হোটেলে খাবার টেবিলে বসে থাকতে দেখা যায়। একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। এমন সময় কালো পোশাক পরা এক যুবক হঠাৎ সামনে এসে একজনকে জোরে ঘুসি মেরে মেঝেতে ফেলে দেন। অন্যরা ওই যুবককে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ নিয়ে গত এক মাস ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা যাচ্ছে। তবে বিরোধী দলের অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

সূত্র: এনডিটিভি

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের