বছরের ১৪তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২২, ১৫:৩৩আপডেট : ০৪ মে ২০২২, ১৫:৩৩

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তির জানান দিলো উত্তর কোরিয়া। প্রতিবেশি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, পূর্ব উপকূলের দিকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩ মিনিটে সুনান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রটি। জাপানের কোস্টগার্ড একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলছে। যত দ্রুত সম্ভব পারমাণবিক শক্তির গতি বাড়ানোর প্রতিশ্রুতির এক সপ্তাহের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া। এটি তাদের চলতি বছরের ১৪তম পরীক্ষা।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপের মধ্যেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে কিম জং উনের দেশ। অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানিয়েছেন সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। একে জাতিসংঘের সনদের পরিপন্থীর কথা স্মরণ করিয়ে কোরীয় উপদ্বীপের শান্তির জন্য হুমকি অ্যাখা দিয়েছে তিনি। 

গত মার্চেই এযাবৎকালের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) সফল পরীক্ষা চালায় দেশটি। ২০১৭ সালের পর প্রথমবারের মতো নিষিদ্ধ আইসিএমবি’র পরীক্ষা চালায়। উ. কোরিয়া এই বছরে বেশিভাগই পরমাণু বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি জাপান ও দক্ষিণ কোরিয়া।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী