সেই জন লি’ই হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ১৩:০৯আপডেট : ০৮ মে ২০২২, ১৩:২৩

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক নিরাপত্তা প্রধান জন লি কা-চিউ। রবিবার ১ হাজার ৪১৬ ভোটে নির্বাচিত হলেন তিনি। মাত্র ৮টি ভোট তার বিপক্ষে যায়।

হংকংয়ে প্রথমবার কোনও সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বসছেন। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। হংকং-এ বেইজিংয়ের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে ভূমিকা রাখায় ৬৪ বছর বয়সী জন লি’র ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গণতন্ত্রপন্থী আন্দোলনকে বাধাগ্রস্ত করে সে।

বিতর্কিত ওই আইনের অধীনে হংকংয়ে এখন পর্যন্ত দেড়শতাধিক লোককে আটক করা হয়েছে। অনেক গণতন্ত্রপন্থী নেতাকে জেলেও পাঠানো হয়। বেইজিং প্রশাসনের ভয়ে অনেকে চুপ হয়ে গেছে, কেউ কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

চীনা কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আইনটি প্রয়োজনীয়। আইনটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের