কোভিড মোকাবিলায় সেনা মোতায়েনের নির্দেশ কিমের

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২২, ১৬:৩৪আপডেট : ১৬ মে ২০২২, ১৬:৩৭

নিজ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সেনা মোতায়েন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাজধানী পিয়ংইয়ংয়-এর ফার্মেসিগুলোতে জরুরি ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মেডিকেল ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণের প্রথম খবর দেয় উত্তর কোরিয়া। কয়েকদিনের মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা। পরিস্থিতি পর্যালোচনা করতে কিম জন উন ফার্মেসি ঘুরে দেখেন। পর্যাপ্ত ওষুধের ঘাটতি লক্ষ্য করেন। রবিবারের এক বৈঠকে ওষুধ বিতরণের জন্য দেশের ফার্মেসিগুলো চব্বিশ ঘণ্টা খোলা না রাখার ব্যর্থতায় স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন তিনি।

এ অবস্থায় পিয়ংইয়ংয়ে ওষুধ সরবরাহ স্থিতিশীল রাখতে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দেন কিম জং। সেনা মোতায়েনের আগের দিনই উত্তর কোরিয়ায় প্রায় ৪ লাখ মানুষের জ্বরের উপসর্গ দেখা যায়। তারা করোনাভাইরাসে সংক্রমিত কিনা তা নিশ্চিত করেনি দেশটির সরকার। উ. কোরিয়ায় গত কয়েকদিনে মোট ১২ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫০ জনের মতো। করোনার সংক্রমণের প্রভাবেই এমন পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার উ. কোরিয়া প্রথমবার করোনায় কারও মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার। যদিও বিশেষজ্ঞদের ধারণা, আরও আগে থেকেই ভাইরাসের উপস্থিতি রয়েছে দেশটিতে। উ. কোরিয়ার জনগোষ্ঠী আড়াই কোটি। ভ্যাকসিন কর্মসূচির অপ্রতুলতা ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে।

পিয়ংইয়ংয়কে ভ্যাকসিন সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুল ইয়ো।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী