৬ দিনের আল্টিমেটাম দিলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১২:০২আপডেট : ২৬ মে ২০২২, ১২:০২

গাড়িবহর নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সকালে দেওয়া ভাষণে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির এই নেতা নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারকে ছয় দিনের সময় বেঁধে দিয়েছেন। আর তা না হলে ‘পুরো জাতিকে’ সঙ্গে নিয়ে ফের রাজধানীতে অবস্থান নেবেন বলে সতর্ক করেছেন তিনি।

পিটিআই চেয়ারম্যান বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার পার্লামেন্ট ভেঙে নির্বাচনের ঘোষণা না দেওয়া পর্যন্ত  এখানে বসে থাকব, কিন্তু গত ২৪ ঘণ্টায় দেখলাম, তারা (সরকার) দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে।‘ ইমরান খান আরও দাবি করেন সরকার দেশের জনগণ ও পুলিশের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে।

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারানো ইমরান বলেন, তিনি ইসলামাবাদে অবস্থান নিলে সরকার খুশি হবে। কারণ এতে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জনগণের সংঘাত তৈরি হতে পারে।

পিটিআই এর কর্মসূচি ঠেকাতে ‘আমদানি করা সরকার’ গ্রেফতার ও নিপীড়নের ‘কৌশল’ বেছে নিয়েছে বলে দাবি করেন ইমরান খান। বিষয়টি নজরে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান তিনি।

ইমরান দাবি করেন পিটিআই এর আজাদি মিছিলের সময় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। কর্মসূচিতে নারীদের অংশগ্রহণেরও প্রশংসা করেন তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে ভাষণ দেওয়ার পর ঘটনাস্থল ছেড়ে গেছেন ইমরান খান।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম