জ্বালানির দাম বাড়ালো পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১০:০২আপডেট : ২৭ মে ২০২২, ১০:০২

পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে।

মূল্য বাড়ানোর পর পাকিস্তানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি, কেরোসিন তেল ১৫৫.৫৬ রুপি এবং হালকা ডিজেল ১৪৮.৩১ রুপি।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরুজ্জীবিত করতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিফতাহ ইসমাইল জানান, সরকারের কাছে দাম বাড়ানোর কোনও বিকল্প ছিল না। নতুন করে দাম বাড়ানো পরও সরকারকে লিটারপ্রতি ৫৬ রুপি করে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান তিনি।

দাম বাড়ানোয় রাজনৈতিক সমালোচনা নিয়ে সরকার সচেতন রয়েছে বলেও তার বক্তব্যে দেখা যায়। তিনি বলেন, ‘আমরা সমালোচিত হবো কিন্তু রাষ্ট্র এবং এর স্বার্থ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এগুলো রক্ষা করতে এটার দরকার।’

অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান এই সিদ্ধান্ত না নিলে সরকার ভুল পথে হাঁটতো। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতির কারণে আমরা রাষ্ট্রকে ডুবে যেতে দিতে পারি না’।

অর্থমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষারোপ করে বলেন, ‘তার সরকারের দিন শেষ হয়ে গেছে’ বুঝতে পেরে পেট্রোলের দাম বাড়ানো আটকে রাখেন। তিনি বলেন, কেবল আইএমএফ এর চাপের কারণে দাম বাড়ানো হয়নি। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দাম না বাড়ানো পর্যন্ত (আন্তর্জাতিক মুদ্রা) তহবিল আরও ঋণ দিতে অস্বীকার করছিল... কিন্তু [এছাড়াও]আমাদের এই সিদ্ধান্ত নিতে হতো।’

অর্থমন্ত্রী ইসমাইল জোর দিয়ে বলেন মার্কিন ডলারের বিপরীতে রুপির মূল্য বৃদ্ধি পেলে প্রয়োজনীয় জিনিসের দাম কমবে।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম