শ্রীলঙ্কাকে সহায়তার আশ্বাস দিলো জাতিসংঘের দুই সংস্থা

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২২, ২০:৩৫আপডেট : ২৮ মে ২০২২, ২০:৪০

শ্রীলঙ্কার ক্রমবর্ধন সংকট নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এএফও) প্রতিনিধি বিমলেন্দ্র শরণ এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর আবদুল রহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন লঙ্কান পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জিএল পিয়ারসি। খাদ্য নিরাপত্তায় শ্রীলঙ্কার চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটিতে আরও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।

সরকারের সমস্যার চ্যালেঞ্জের দিকটি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। শ্রীলঙ্কার এই কঠিন সময়ে সরকারকে দিক নির্দেশনা দিয়ে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এএফও এবং ডব্লিউএফপির দুই প্রতিনিধিকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বৈঠকে জাতিসংঘের দুই প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে সর্বোচ্চ সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি।

১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটির। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সংকটের প্রায় সব ধরনের নিত্য পণ্যের অভাব দেখা দিয়েছে। জ্বালানি তেল থেকে শুরু করে চরম খাদ্য সংকটে রয়েছে দেশটি। এমন সংকটের জন্য লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসের সরকারকে দায়ী করে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়।

সম্প্রতি ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি মার্কিন ডলারের ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা দেশটি জ্বালানি পণ্য ক্রয়ের জন্য এই ঋণ চাইছে।

সূত্র: ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী