বাংলাদেশের কাছে পাকিস্তানের অনেক শেখার আছে: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ১০:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২২, ১১:০০

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন, আর্থ সামজিক উন্নয়নে বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতায় সফরে আসেন প্রতিরক্ষামন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন ও আর্থ সামজিক দিকে নিয়ে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানকে আত্মবিশ্লেষণ করা উচিত এবং ভারতের পূর্ব প্রতিবেশী থেকে অনেক কিছু শেখার আছে।

পাকিস্তানকে ইঙ্গিত করে রাজনাথ বলেন, ‘আমাদের এক প্রতিবেশী দেশ ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াই করে যাচ্ছে। দেশটি দারিদ্র, বেকারত্ব এবং সন্ত্রাসবাদে জর্জরিত। কখনও আবার ভারতকেও হয়রানির চেষ্টা করে থাকে। দেশটিকে বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে হবে’।

বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুবই খুশি। ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ এবং ধর্ম নিরপেক্ষতার পথকে বেছে নিয়েছে বাংলাদেশ। দেশটি আর্থ-সামাজিক উন্নয়নে যে সূচনা করেছে, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।

স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, নিরাপত্তা এবং যোগাযোগ খাতে ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি