প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলেকে আদালতের তলব

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ২০:৫৬আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:৫৯

মানি লন্ডারিং মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পুত্র হামজা শাহবাজকে তলব করেছে আদালত। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এরই প্রেক্ষিতে আগামী (৭ সেপ্টেম্বর) তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। শনিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।

২০২০ সালে লাহোরের বিশেষ আদালতে শাহবাজ, তার দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফআইএ)। 

এ নিয়ে শনিবার লাহারের বিশেষ আদালতে শুনানি হয়। তাদের আইনজীবী উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ ও তার ছেলে অনুপস্থিত ছিলেন। এই মামলায় পাক প্রধানমন্ত্রী ও তার ছেলে আগাম জামিন পেয়েছেন। আইনজীবী বলেন, প্রধানমন্ত্রীর শারিরীক অবস্থা ভালো না থাকায় উপস্থিত হতে পারেননি। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর শাহবাজ ও হামজাকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

গত ১৪ মে বিচার শুরুর কথা থাকলেও প্রধানমন্ত্রী শাহবাজ তখন দেশে না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী