চীনের সামরিক মহড়া অবিলম্বে বন্ধের আহ্বান জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১২:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২:৫৩

তাইওয়ানের চারদিকে সামরিক মহড়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে চীনের নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শুক্রবার তিনি বলেন, এমন সামরিক মহড়া জাতীয় নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের ঝুঁকিতে ফেলছে।

বৃহস্পতিবার থেকে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ায় শুরু হয়েছে। এদিন চীনের পাঁচটি ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে দাবি করেছে টোকিও। এ নিয়ে কূটনৈতিকভাবে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে জাপান।

জাপান সফরে আসা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এরপরই সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, চীনের পদক্ষেপগুলো আমাদের অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। আমরা অবিলম্বে চীনের সামরিক মহড়া বাতিলের আহ্বান জানাই।

কিশিদা আরও বলেন, পেলোসির সঙ্গে উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া ইস্যুর পাশাপাশি পারমাণবিক মুক্ত বিশ্ব গড়ার উপায় নিয়ে আলোচনা হয়েছে। তাইওয়ান প্রণালীতে চলা সামরিক মহড়া নিয়ে বেইজিংয়ের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে টোকিও।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী