কাবুলে বিস্ফোরণ, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ২০:৪৩আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২০:৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ব্যস্ত সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় এই বিস্ফোরণ ঘটানো হয়, যেখানে সংখ্যালঘু শিয়ারা নিয়মিত জড়ো হয়ে থাকে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, একটি তদন্ত দল বিস্ফোরণস্থলে আহতদের সাহায্য করতে কাজ করছে।

কাবুলের একজন শিয়া ধর্মীয় পণ্ডিত সাইয়েদ কাজুম হোজাত বলেছেন, সরকার আশুরার আগে নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু যেকোনও হুমকির জন্য সতর্কতা বাড়াতে হবে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

/এমপি/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’