আক্রান্ত হলে ফিলিপাইনকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১৬:২১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:৪৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আশ্বস্ত করে বলেন, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন হামলার শিকার হলে দেশটিকে রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে ন্যান্সি পেলোসির সফরসহ বেশ কিছু ইস্যুতে রাজধানী ম্যানিলায় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

শনিবার (৬ আগস্ট) ফিলিপাইনের ম্যানিলায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিংকেন। পরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফিলিপাইনের সঙ্গে একটি ৭০ বছরের প্রতিরক্ষা চুক্তিকে ‘লৌহ পোশাক’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অপরিবর্তনীয় বন্ধু, অংশীদার এবং মিত্র। ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, জাহাজ এবং বিমানের ওপর সশস্ত্র আক্রমণ হলে চুক্তির অধীনে আমরা তাদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বাঁয়ে বংবং ডানে ব্লিংকেন। ছবি: রয়টার্স

এদিকে দক্ষিণ চীন সাগরে ইস্যুতে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেন, এখানকার পরিস্থিতি আগে থেকেই উত্তেজনাকর ছিল। আমার বিশ্বাস, পেলোসির সফর তীব্রতা বাড়ায়নি।

বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ান সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি। তার সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। এমন মহড়া নিয়ে বেইজিংয়ের তীব্র সমালোচনা করতে দেখা গেছে পশ্চিমা দেশগুলোকে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী