থাইল্যান্ডে যেতে পারেন শ্রীলঙ্কা ছেড়ে পালানো প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১৫:৫১আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৫:৫১

শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাতে পারেন। সেখানে সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। নিজস্ব দুই সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার দ্বিতীয় কোনও দেশে আশ্রয় চাইতে যাচ্ছেন তিনি। ব্যাপক বিক্ষোভের মুখে গত মাসে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান গোটাবায়া।

গত ১৪ জুলাই মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। এর আগে নিজ দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েন তিনি। হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়ে তার সরকারি বাসভবনে।

পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন সাবেক সেনা কর্মকর্তা গোটাবায়া রাজাপাকসে। মাঝপথে পদত্যাগ করা শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট সিঙ্গাপুর ছেড়ে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেতে পারেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। থাই সরকারের মুখপাত্র রাচাদা থানাডিরেক রয়টার্সকে বলেছেন, ‘কোনও মন্তব্য নয়’।

শ্রীলঙ্কার ছেড়ে যাওয়ার পর প্রকাশ্যে কোথাও দেখা দেননি গোটাবায়া রাজাপাকসে। এই মাসে সিঙ্গাপুর সরকার জানায় তারা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টকে কোনও দায়মুক্তি কিংবা বাড়তি সুবিধা দেবে না।

শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য ৭৩ বছরের গোটাবায়া শ্রীলঙ্কার সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

গোটাবায়া রাজাপাকসে প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ে সরকারি বাহিনী ২০০৯ সালে চূড়ান্তভাবে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। অবসান ঘটে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের। কয়েকটি মানবাধিকার গ্রুপ চায় ওই সময়ে রাজাপাকসের সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত হোক। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
সর্বশেষ খবর
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান