মিয়ানমারের জান্তা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের বিশেষ দূত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১০:২৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১০:২৬

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বাড়তে থাকার মধ্যে মিয়ানমারের সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা। বুধবার এই সাক্ষাৎ হতে পারে বলে আশা করা হচ্ছে।

গত বছরের শুরুতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে নিলে দেশটিতে অস্থিরতা শুরু হয়। এই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে উঠলে কঠোর হাতে তা দমন করে সেনাবাহিনী। এরপরই দেশটিতে শুরু হয়েছে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন।

মঙ্গলবার রাতে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত মায়াবতী টেলিভিশনের খবরে বলা হয়, জাতিসংঘের কর্মকর্তা নোয়েলিক হেজার নেপিদোতে পৌঁছেছেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এবং সিনিয়র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নোয়েলিক হেজার। তিনি ‘অবনতিশীল পরিস্থিতি এবং তাৎক্ষণিক উদ্বেগ মোকাবিলায় মনোযোগ দেবেন’। তবে তার সফরের আরও কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। অতি সম্প্রতি মিয়ানমারের চার গনতান্ত্রিক অ্যাক্টিভিস্টের মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা সরকার। এছাড়া গনতন্ত্রপন্থী নেতা অং সান সু চিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের আদালত।

মিয়ানমারের রাজধানী নেপিদোর একটি কারাগারে নির্জন কারাবাসে রয়েছেন অং সান সু চি। ইতোমধ্যে তাকে বিভিন্ন মামলায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন মঙ্গলবার জানান জাতিসংঘের কর্মকর্তা নোয়েলার হেজার সু চির সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানাননি। বুধবার আরও পরের দিকে নিয়মিত সংবাদ সম্মেলন করতে পারেন জাও মিন তুন।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী