কাবুলের মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ১৪:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৪:১৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এই ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান।

বুধবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় তালেবানপন্থি এক আলেমকে হত্যার এক সপ্তাহের মাথায় নতুন হামলার ঘটনা ঘটলো। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সবচেয়ে শক্তিশালী শত্রু হিসাবে আবির্ভূত হয়েছে আইএস। গ্রুপ দুইটি এখন নোংরা ও রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রয়েছে।

বিস্ফোরণের পর কাবুলের ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। এই শব্দে আশেপাশের ভবনের কাঁচ গুড়িয়ে যায়।

কাবুলের মূল হাসপাতাল পরিচালনাকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইমারজেন্সি এর প্রধান স্টিফানো সোজ্জা জানিয়েছেন, তারা শিশুসহ মোট ৩৫ জনকে চিকিৎসা দিয়েছেন।

গোয়েন্দা টিম জানিয়েছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’