কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১৬:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:৫২

আর্থিক সংকট কাটিয়ে উঠতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব নিয়ে কাতার সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার সফরে রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পাকিস্তানের বিভিন্ন খাতে যেমন নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য নিরাপত্তা, শিল্প ও অবকাঠামো উন্নয়ন, পর্যটন এবং আতিথেয়তায় বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরবো’।

দক্ষিণ এশিয়ার ২২ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তান বেশ কিছু দিন ধরে আর্থিক সংকট মোকাবিলা করছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৮০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। এই রিজার্ভ দিয়ে এক মাসের সামান্য কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। দেশটির মুদ্রা রুপির বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় জুলাইয়ে পাকিস্তানে মুদ্রস্ফীতি রেকর্ড ২৪.৯ শতাংশে পৌঁছায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন এক সময়ে কাতার সফর করছেন যখন আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ১২০ কোটি ডলার ঋণ অনুমোদন পাওয়ার আশা করছে পাকিস্তান। এই ঋণ মঞ্জুর এই বছরের শুরু থেকে আটকে রয়েছে।

শাহবাজ শরিফের কার্যালয় তার কাতার সফরের এজেন্ডা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে তার ঘনিষ্ঠ দুইটি সূত্র জানিয়েছে, তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে কাতারকে শেয়ার দেওয়ার প্রস্তাব দিতে পারেন। লোকসানে থাকা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেলের মতো প্রতিষ্ঠানে কাতারের বিনিয়োগ চাইতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ওই সূত্র দুইটি জানিয়েছে, পাকিস্তানের বিমানবন্দর ব্যবস্থাপনার সুবিধা দেওয়ার প্রস্তাব দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া জ্বালানি চুক্তির আশাও করা হচ্ছে।

প্রফিট ম্যাগাজিনের সম্পাদক এবং বিশ্লেষক খুররাম হোসেন বলেন, ‘এই সফরটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ’। ঠিক কি নিয়ে আলোচনা হবে তার বিশদ বিবরণ খুব কম। আমরা জানি পাকিস্তানের জন্য, এটি ডলার (প্রয়োজন)… আমরা এটাও জানি প্রায় এক বিলিয়ন [মার্কিন] ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু এই সহায়তা কী রূপ নেবে তা এই মুহুর্তে স্পষ্ট নয়’।

কাতারের তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম আমদানিকারক পাকিস্তান।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি