পাকিস্তানে বন্যায় হাজারো প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৩ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১০:৫৬আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:৩৭

প্রবল বন্যায় হিমশিম খাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানিয়েছে দেশটি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ ইসলামাবাদের ডাকে সাড়া দিলেও আরও তহবিলের প্রয়োজন বলে বিবিসিকে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি। তিনি জানান, জুন থেকে অতিবর্ষণে বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। 

সিন্ধু ও বেলুচিস্তানের বহু জায়গা বন্যায় ভাসছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ো প্রদেশের নদীর তীর ভাঙন দেখা দিয়েছে, লোকালয়ে পানি ঢুকে বহু ঘর-বাড়ি প্লাবিত। এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ।   

বার্তা সংস্থা এএফপিকে জুনায়েদ খান বলেন ‘আমরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যে বাড়িটি তৈরি করেছি তা চোখের সামনে ডুবতে শুরু করেছে। তার মতো এমন অনেকের বাড়ি চোখের সামনে ডুবে গেছে। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে আরও অনেক কিছু। পাকিস্তান সরকার বলছে, সাধারণ মানুষকে সহযোগিতা সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

দক্ষিণ-পূর্বের সিন্ধু প্রদেশের পরিস্থিতি খুবই খারাপ। আগ্রাসী বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সালমান সুফি আরও বলেন, 'দেশের এমন বিপর্যয়কর পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতার দরকার। আমরা যখন আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো কাটিয়ে উঠছি, তখনই মারাত্মক বর্ষায় বন্যা আঘাত হানলো'।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের ৩ কোটি ৩৩ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। যা দেশটির জনসংখ্যার ১৫ শতাংশ।

এবারের বন্যা নিয়ে দেশটির কর্তৃপক্ষ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী