জলবায়ু পরিবর্তন কীভাবে এশিয়ায় বিশুদ্ধ পানির সংকট তৈরি করছে

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৭:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৪৭

এশিয়ার ‘ওয়াটার টাওয়ার’ হিসেবে পরিচিত তিব্বত মালভূমি প্রায় ২০০ কোটি মানুষের বিশুদ্ধ পানি উৎস। বিশেষজ্ঞরা বলছেন, ২০৫০ সালের মধ্যে অঞ্চলটির বিশুদ্ধ পানির মজুত প্রায় ধসে পড়তে পারে।

এই শতকের মাঝামাঝিতে এশিয়ার 'ওয়াটার টাওয়ার' হিসেবে পরিচিত তিব্বত মালভূমি পানির মজুতের গুরুত্বপূর্ণ অংশ হারাতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন আশঙ্কার কথা উঠে এসেছে। এই বিষয়ে এখন পর্যন্ত এটিই বিস্তৃত গবেষণা। এটি প্রকাশিত হয়েছে ন্যাচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে।

গবেষণা অনুসারে, মধ্য এশিয়া ও আফগানিস্তানে সরবরাহ করা আমু দারিয়া অববাহিকার পানি সরবরাহের সামর্থ ১১৯ শতাংশ হ্রাস পাবে। উত্তর ভারত ও পাকিস্তানে সরবরাহ করা সিন্ধু অববাহিকার সামর্থ কমবে ৭৯ শতাংশ। দুটি উৎস মিলিয়ে এর প্রভাব পড়বে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষের ওপর।

পেন স্টেট ইউনিভার্সিটি, টিসিঙ্গুয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব টেক্সাসের একদল বিজ্ঞানী তাদের গবেষণায় দেখতে পেয়েছেন, জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক দশকে স্থলজ পানির মজুতের গুরুতর অবক্ষয় ঘটেছে। এর মধ্যে ভূগর্ভ ও ভূপৃষ্ঠের পানি রয়েছে। তিব্বত মালভূমির নির্দিষ্ট অঞ্চলে এই অবক্ষয়ের পরিমাণ বছরে ১৫.৮ গিগাটন।

এ প্রবণতার ভিত্তিতে গবেষক দল ধারণা করছেন, মাঝারি কার্বন নির্গমন পরিস্থিতিতে (এসএসপি ২-৪.৫) পুরো তিব্বত মালভূমিতে এই শতকের মাঝামাঝিতে ২৩০ গিগাটন পানি অবক্ষয় হতে পারে।

পেন স্টেট ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক মাইকেল মান বলেন, এই পূর্বাভাস ভালো নয়। এখনকার মতো সবকিছু যদি চলমান থাকে, আগামী কয়েক দশকে অর্থবহভাবে জীবাশ্ম জ্বালানি পুড়ানো কমাতে না পারলে আমরা ধারণা করছি তিব্বত মালভূমির প্রায় ১০০ শতাংশ পানির অবক্ষয় হতে পারে।

সূত্র: ডয়চে ভেলে

/এএ/
সম্পর্কিত
অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সর্বশেষ খবর
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
হারানো আইফোন বন্ধ অবস্থায়তেও যেভাবে খুঁজে পাবেন
হারানো আইফোন বন্ধ অবস্থায়তেও যেভাবে খুঁজে পাবেন
তীব্র রোদে চুলের ক্ষতি ঠেকাতে আজ থেকেই বদলান এই অভ্যাস
তীব্র রোদে চুলের ক্ষতি ঠেকাতে আজ থেকেই বদলান এই অভ্যাস
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে