বিরোধপূর্ণ সীমান্ত ছাড়ছে চীনা ও ভারতীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫

হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্ত এলাকা ছেড়ে যাচ্ছে চীনা ও ভারতীয় সেনারা। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে উভয় দেশের সেনারা প্রত্যন্ত পশ্চিম হিমালয় সীমান্তের বিরোধপূর্ণ এলাকা ছেড়ে যাবে।

লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই বছরেরও বেশি সময় ধরে অচলাবস্থার পর শুক্রবার দিল্লির তরফে এমন ঘোষণা এলো।

ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে সচেষ্ট হয় বেইজিং ও দিল্ল। এর অংশ হিসেবেই বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আসে।

চীনের তরফেও সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী সপ্তাহে উজবেকিস্তানে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকার কথা রয়েছে। ওই বৈঠকের আগেই সীমান্তে এ ধরনের সমঝোতার খবর এলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম হিমালয়ের লাদাখের গোগরা-হট স্প্রিংস এলাকা থেকে ভারতীয় ও চীনা সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। আগামী সপ্তাহের গোড়ার দিকে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী