কিরগিজ-তাজিক সংঘাত: নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮

কিরগিজিস্তান ও তাজিকিস্তানের মধ্যে বছরের সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘাতে আরও প্রাণহানি বেড়েছে। মধ্য এশিয়ার দেশ দুটির সংঘাতে নিহতের বেড়ে দাঁড়িয়েছে ১০০। রবিবার দেশ দুটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সংঘাতের দ্বিতীয় দিনে ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। দুই দেশের মিত্র রাশিয়া উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে।

গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর সাবেক সোভিয়েট ইউনিয়নের দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে অন্যের বিরুদ্ধে ট্যাংক, মর্টার, রকেট, কামান ও আক্রমণের ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ এনেছে।

উভয় দেশই চীনের সীমান্তবর্তী, অন্যদিকে তাজিকিস্তানের রয়েছে আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত।

মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্ত নিয়ে বিরোধ মূলত সোভিয়েত আমল থেকে শুরু। ওই সময় মস্কো অঞ্চলটিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করার চেষ্টা করেছিল।

এর আগে রবিবার কিরগিজস্তান জানিয়েছে, সংঘাতে তাদের নিহত হয়েছে ৩৬ জন। সংঘাতকবলিত এলাকা থেকে ১ লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯ সেপ্টেম্বর শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটি।

একই দিনে তাজিকিস্তান জানিয়েছে, সংঘাতে তাদের ৩৫ জন নিহত হয়েছে। তবে সীমান্ত থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কোনও কথা জানায়নি তারা।

তবে সর্বশেষ প্রাণহানি ১০০-এর মধ্যে কোন দেশের নিহতের সংখ্যা কতজন করে বেড়েছে, প্রতিবেদনে সেটি উল্লেখ করেনি রয়টার্স।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। গোলাবর্ষণের অভিযোগ থাকলেও চুক্তিটি মোটাদাগে এখনো কার্যকর রয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ করেছেন কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিক নেতা এমোমালি রাখমনের সঙ্গে।

সূত্র : রয়টার্স

/এনএআর/
সম্পর্কিত
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি