ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ২১:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২২:১০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এক সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

শনিবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জ্যেষ্ঠ বিচারক মুজাহিদ রহিম।

গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দলের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের জন্য সন্ত্রাসবিরোধী আইনে গত ২০ আগস্ট মামলা হয়।

২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আদালতের সবশেষ শুনানিতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এরপরই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম