মিয়ানমারে তিন দিনে ৬০ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৩:৫২আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:১৪

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো। গত তিন দিনে ৬০ জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইং, মান্দাল, তানিনথারি অঞ্চল, রাখাইন, ও মোন রাজ্যে সরকারি বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে জান্তাবিরোধী গোষ্ঠীগুলো। এতে ৬০ জনের বেশিও নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, আহত অনেকে। এরমধ্যে, মায়াং টাউনশিপে পিডিএফের হামলায় ১৫ সেনা নিহত হন। হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকটি সামরিক গাড়ি ধ্বংস হয়ে যায়। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

গত ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে সামিরক বাহিনী। এরপর দেশে সামরিক আইন জারি করে নিজেরাই ক্ষমতায় বসে। এর বিরুদ্ধে অবস্থা নিয়ে আন্দোলনে নেমেছে দেশটির নানা শ্রেণি পেশার মানুষ। চলমান আন্দোলনে সামরিক বাহিনীর হাতে ২ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।

দক্ষিণ এশিয়ার দেশটির চলমান পরিস্থিতি নিরসনে পশ্চিমা নেতারা সুষ্ঠু পদক্ষেপ নিতে বার বার তাগিদ দিয়ে আসলে কোনও পদক্ষেপ নেয়নি সামরিক সরকার ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম