এবার জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া, যা বললেন কিম

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ০৯:২২আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০৯:২৮

একই দিনে জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবারের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ২ হাজার কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছানার কথা বৃহস্পতিবার সকালে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

কেসিএনএ আরও জানায়, কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনার জন্য কোরিয়ান পিপলস আর্মিতে মোতায়েন ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের দক্ষতা ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষা চালানো হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশটি। এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সবশেষ দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দুই হাজার দূর পর্যন্ত পৌঁছালেও কোথায় গিয়ে পড়েছে তা জানায়নি পিয়ংইয়ং। এ নিয়ে উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেন, এ পরীক্ষাটি ‘শত্রুদের’ জন্য আরেকটি সুস্পষ্ট সতর্কবার্তা। যে কোনও গুরুত্বপূর্ণ সামরিক সংকট ও যুদ্ধ সংকটকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পারমাণবিক কৌশলগত পরীক্ষা চালাতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে।

মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন, ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

যে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উ.কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও অব্যাহত রেখেছে দেশটির সরকার। এ নিয়ে বার বার উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশি দেশ জাপান, দক্ষিণ কোরিয়া।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে