সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২২, ১৬:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৬:১৮

ইন্দোনেশিয়ার বালিতে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জি-২০ সম্মেলনে চলাকালে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়টি উত্থাপন করেননি ঋষি সুনাক। তবে তিনি নারী অধিকার ও স্বাধীনতার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

ধারণা করা হয়, এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ।

বৈঠক শেষে ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, সৌদি আরবে গত কয়েক বছর ধরে চলমান সামাজিক সংস্কারের বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তারা সৌদি আরবে নারীর অধিকার ও স্বাধীনতা নিয়ে কথা বলেছেন।

জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা হয়েছে কি না প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনও ঘটনার ওপর আলোকপাত করেননি। এটি এমন আলোচনার মঞ্চ ছিল না।

মুখপাত্র আরও বলেন, তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। আমার মনে হয়, সৌদি আরব ও যুক্তরাজ্যের সম্পর্কের গুরুত্বের বিষয়ে একটি সৎ আলোচনা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী