আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১২:১২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১২:১৪

আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। ব্যভিচার, ডাকাতি এবং সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে জানান তালেবান সরকারের এক কর্মকর্তা।

আফগানিস্তানে গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাত করেছে ইসলামপন্থী গোষ্ঠী। সবশেষ সাজা লোগার প্রদেশে ঘটেছে। শাস্তির এমন চর্চা ১৯৯০ দশকের পর তালেবান যেভাবে শাসন পরিচালনা করেছিল তা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, পুরুষ এবং নারী প্রত্যেকে ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এদের একজনকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে বলে জানান এক তালেবান কর্মকর্তা।

গত সপ্তাহে তাকহার প্রদেশে একই অপরাধে ১৯ জনের শাস্তি কার্যকর করে তালেবান প্রশাসন। আফগানিস্তানে শরীয়াহ আইন চালু করেছে তারা। 

২০২১ সালে আশরাফ গণির সরকারকে বিদ্যুৎ গতিতে উচ্ছেদ করে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসে নারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে তারা। নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তালেবানের এসব পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখায় নারীদের।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’