একজনকে পিটিয়ে হত্যা, ৪৯ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৫:৪১

আলজেরিয়ায় গত বছর বনে আগুন লাগানোর মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ ঘটনায় আরও ২৮ জন আসামিকে ১০ থেকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

আফ্রিকার দেশটিতে ১৯৯৩ সালে শেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বজায় রেখেছে দেশটি।

আলজেরিয়ার তিজি ওজু জেলায় ৩৮ বছর বয়সী জামের বিন ইসমাইলকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠে। তার বিরুদ্ধে বনে আগুন লাগানোর অভিযাগ আনা হয়। সেই সময় প্রচণ্ড গরমে সৃষ্ট দাবানলে উত্তর আলজেরিয়াজুড়ে কমপক্ষে ৯০ জন মারা যান।

দাবানল কারণ হিসেবে বনে আগুন দেওয়ার অভিযোগ তুলে সন্দেহের বশে পিটুনিতে জামেল বেন ইসমাইল হত্যা করে কয়েকজন স্থানীয়রা। পরবর্তীতে দেখা যায়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে যান তিনি।

এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে দার এল-বেইদার আদালত বৃহস্পতিবার ইসমাইলের হত্যা ও তার দেহ বিকৃত করার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম