বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া, আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৪১

বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধ করে নতুন একটি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। এ ধরনের সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা জরিমানার বিধান রাখা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের ভোটাভুটিতে সর্বসম্মতভাবে এই আইনের পক্ষে মত দেন দেশটির আইনপ্রণেতারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

নতুন আইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা জাতীয় আদর্শের প্রতি যে কোনও ধরনের অবমাননার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সমালোচকদের দাবি, এসব পদক্ষেপের ফলে মানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

পার্লামেন্টে ভোটাভুটির আগে দেশটির আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিটমাট করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। দণ্ডবিধি সংশোধনের বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার এবং আমাদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ঔপনিবেশিক ফৌজদারি কোড পরিত্যাগের সময় এসেছে।’

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এ সংক্রান্ত বিলের খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সে সময় নাগরিক স্বাধীনতার জন্য হুমকির আশঙ্কা থেকে বিক্ষোভ শুরু হলে প্রক্রিয়াটি কিছু সময়ের জন্য পিছিয়ে যায়। অবশেষে ওই বিক্ষোভের তিন বছরেরও বেশি সময় পর সর্বসম্মতভাবে বিলটির অনুমোদন দিলো ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী